গজঘন্টা ইউনিয়ন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 5:31 AM, September 13, 2020
গজঘন্টা ইউনিয়ন কমিটির  শপথ গ্রহণ অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নুর ইসলাম নোবেল, রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায়, গংগাচড়া উন্নয়ন পরিষদ গজঘন্টা ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথগ্রহণ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজঘন্টা ইউনিয়ন কমিটির সভাপতি আল মোতাছিম বিল্লা মিলন মাস্টার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উন্নয়ন পরিষদ এর কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি জনাব আবুল কালাম আজাদ টিটুল চেয়ারম্যান।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজঘন্টা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হুদা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম চেয়ারম্যান। শপথ বাক্য পাঠ করান গংগাচড়া উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও মুখপাত্রআবু আহমেদ সুমন। অনুষ্ঠানটি সমন্বয় করেন গজঘন্টা ইউনিয়ন কমিটির কার্যকরী সভাপতি মাসুদুর রহমান মাসুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গজঘন্টা ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গংগাচড়া উন্নয়ন পরিষদ কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমেট, সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী রতন, যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুম আলি পিন্টু, এডমিন ডাক্তার ইফফাত আরা, কোলকোন্দ ইউনিয়ন কমিটির সভাপতি গোলাম রব্বানী রঞ্জু, আলমবিদিতর ইউনিয়ন, কমিটির সভাপতি হারুন অর রশিদ