March 13, 2026, 7:12 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে ইউপি চেয়ারম্যানদের ব্লক গ্রান্ট কো- অর্ডিনেশন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম 399
নিউজ আপঃ Tuesday, August 25, 2020

সোহেল রানা, সাভার থেকে:

সাভার উপজেলা পরিষদের ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে ব্লক গ্রান্ট কো- অডিনেশন কমিটির (বিজিসিসি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শামিম আরা নিপার সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ছানিয়া আক্তার বলেন, সাভার উপজেলা একটি জনবহুল এলাকা। এই জনবহুল এলাকার ১২ জন ইউপি চেয়ারম্যান নানা প্রতিকুলতার মাঝেও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এসময় ইউনিয়ন পরিষদের সকল সমস্যা দ্রুত সমাধান করার ব্যাপারেও আশ্বাস প্রদান করেন তিনি।
এক পর্যায়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর এর বিরুদ্ধে আইসিটি মামলা ও বনগাঁও ইউনিয়ের চেয়ারম্যান সাইফুল বিরুদ্ধে করা ইউপি সদস্যদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এলাকার উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে এক শ্রেণীর মানুষ ঈর্ষান্বিত হয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন। অভিযোগের সত্যতা না থাকলে অভিযোগ করে লাভ কি বলেও প্রশ্ন রাখেন তিনি। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপ- সচিব। এসময় তিনি ইউপি চেয়ারম্যানদের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের উন্নয়নকে আরো বেগমান করতে সকলের প্রতি আহ্বান জানান।
এ আলোচনা সভায় সাভার উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শামিম আরা নিপা, ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share