April 11, 2026, 7:38 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আরপিসিএল’র বিশেষ প্রনোদনার চেক প্রদান।।

প্রতিবেদকের নাম 490
নিউজ আপঃ Monday, July 27, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৭জুলাই।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ১৩২০ মেগা ওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভ‚মি অধিগ্রহণ, ভ‚মি উন্নয়ন ও পূর্ণবাসনের প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রসাশক পটুয়াখালী প্রদত্ত ১৫০% অধিগ্রহন মূল্যের অতিরিক্ত আরও ১৫০% বিশেষ প্রণোদনার চেক হস্তান্তর করেন রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল)। রবিবার বিকাল ৪ টায় কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের বাস ভবনের সামনে বসে এ চেক হস্তান্তর করা হয়। এসময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব, আরপিসিএল’র পটুয়াখালী ১৩২০ মেঘা ওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. সেলিম ভ‚ইয়া,আরপিসিএল’র নির্বাহী প্রকৌশলী মো.ইকবাল করিম ও ক্ষতিগ্রস্থ পরিবারবর্গসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে ৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে চেক প্রদান করা হবে বলে জানা যায়।

আরপিসিএল’র ১৩২০ মেঃওঃ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. সেলিম ভ‚ইয়া বলেন, প্রকল্প শুরুর প্রথম হতেই ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের ১৫০% প্রনোদানার পাশাপাশি আমরাও ১৫০% বিশেষ প্রনোদনার আশ্বাস দিয়েছিলাম। আমরা আমাদের কথা রাখতে সক্ষম হয়েছি। আজ ৬ টি পরিবারকে চেক প্রদান করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে প্রনোদনার চেক প্রদান করা হবে।

এই বিষয়ে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব বলেন, প্রনোদনার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে পাইয়ে দেয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। আরপিসিএল-এর সকল কর্মকর্তাদের সহযোগীতায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের পাওনা বুঝে পেয়েছে। এজন্য তিনি আরপিসিএল ও পটুয়াখালী জেলা প্রসাশক অফিসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share