February 15, 2026, 7:52 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভাদুরিয়া কোরবানি পশুর হাটে মানুষের ঢল-নেই কোনো স্বাস্থ্যবিধি।

প্রতিবেদকের নাম 412
নিউজ আপঃ Sunday, July 26, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া কোরবানির পশুর হাটে মানুষের ঢল নেমেছে। পুরোদমে বেচা-কেনা চললেও বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারিভাবেও নেই কোনো বিধি-নিষেধ। এ অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সচেতন মহলের।
দিনাজপুর নবাবগঞ্জে করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বগতিতে তখন ভাদুরিয়া পশুর হাটে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্য সতর্কতা। রবিবার ( ২৬ জুলাই) গরু ও ছাগলের জমজমাট হাঁটে ছিল না কোনো শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা।
পশু ক্রেতা ও বিক্রেতারা বলছেন দীর্ঘদিন কাজকর্ম না থাকায় বাধ্য হয়ে তারা হাঁটে আসছেন গরু ছাগল বেঁচাকেনা করতে।
একজন বলেন, ‘আর কতদিন ঘরে বসে থাকা যায়, বাইরে তো বের হতেই হবে।’
আরেকজন বলেন, ‘যতটুকু পারি সেফ হয়ে চলি।’
ইজারাদাররা বলছেন,দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পুনরায় নির্মাণ করার সময় মসজিদের কিছু অংস সহজ বিভাগ ভেঙ্গে ফেলে তাই এমপি শিবলী সাদিক মহাদয়ের নির্দেশে মসজিদ থেকে হাট ইজারা নেওয়া হয়েছে, মসজিদ পু্র্ননির্মাণ করার জন্য । দীর্ঘদিন আমরা লোকসান দিয়েছেন হাঁটটিতে। এখন যদি হাঁট চালাতে না পারি তাহলে মসজিদ পুনরায় নির্মাণ করা সম্ভব হবে না
নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়া হাটের ইজাদার ও মসজিদ কমিটির সভাপতি বলেন, ভাদুরিয়া পুরাতন জামে মসজিদ কে পুনরায় নির্মাণ করার জন্য ৪ লক্ষ টাকা দিয়ে শুধু এ বছরের কোরবানির পশুর হাটের জন্য ইজারা নেওয়া হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট পরিচালনা করতেছি। হাঁটে গরু কিনতে আসলে দূরত্ব সম্ভব হয় না।’
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুন বলেন, স্বাস্থ্যবিধি মেনেই হাটবাজার পরিচালনা করার কথা বলা হয়েছে।
তিনি বলেন, ‘এখানে হাট বাজারতো সামাজিক দুরুত্ব বজায় রেখে সীমিত পরিসরে সবই চলবে, কোথাও কোনো বন্ধ নেই। স্বাস্থ্যবিধি মেনেই সব চলছে।’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share