আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এখনও আশঙ্কামুক্ত নন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 6:36 PM, June 20, 2020
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এখনও আশঙ্কামুক্ত নন।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হাসান আলীর নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এখনও আশঙ্কামুক্ত নন।

আজ শনিবার বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান।
তিনি বলেন, উনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও আশঙ্কামুক্ত নন। আসলে আইসিইউতে নেওয়া হয় তো ক্রিটিক্যাল মুহূর্তে। ডাক্তাররা এখনও আমাদের কোনো আশ্বাস দিতে পারেননি। তিনি এখনও ক্রিটিক্যাল অবস্থাতেই আছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর এ বি এম আব্দুল্লাহও নিয়মিত ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিবাগত রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।