রাজবাড়ীতে ভুমি অফিসের কর্মকর্তাসহ নতুন করে আরও ৮জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 12:52 PM, June 17, 2020
রাজবাড়ীতে ভুমি অফিসের কর্মকর্তাসহ নতুন করে আরও ৮জন করোনা আক্রান্ত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীতে নতুন করে আরও ৮জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ১৪০জন আক্রান্ত হয়েছেন। রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১১ জুন ৭৪টি স্যাম্পল প্রেরণ করা হয়। এরমধ্যে
পজিটিভ ৮ জন রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জন রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ও সজ্জনকান্দা, ২ জন পাংশা উপজেলার কলিমহর ও মৌরাট, ১ জন বালিয়াকান্দি উপজেলার নারুয়ার মেঘনা ক্লিনিকের স্টাফ,৩ জন গোয়ালন্দ উপজেলার এসিল্যান্ড অফিসের কর্মকর্তা।
এ পর্যন্ত রাজবাড়ীতে মোট আক্রান্ত হয়েছে ১৪০জন। মোট সুস্থ হয়েছে ৫৩ জন। মারা গেছে ২জন, হোম আইসোলেশ আছে ৪৯জন, হাসপাতালে ভর্তি রয়েছে ৩৪জন। (সদর হাসপাতাল ১৩, কালুখালী হাসপাতাল ১৬, বালিয়াকান্দি হাসপাতাল ৪,গোয়ালন্দ হাসপাতাল ১জন )। এ পর্যন্ত ৩১৩৯ স্যাম্পল প্রেরণ করে মোট প্রাপ্ত রিপোর্ট ২৭৪০টি। সারা দেশে মোট আক্রান্ত এবং মৃত এর কথা চিন্তা করলে বিষয়টা অনেক জটিল এবং ভয়াবহ। আমাদের সাবধানতার বিকল্প আর কিছু নাই। স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে হবে।