বিরামপুরে পুত্রের হাতে পিতা খুন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 11:40 AM, June 11, 2020
বিরামপুরে পুত্রের হাতে পিতা খুন।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ বিরামপুরে পারিবারিক কোলহের জেরে পুত্রের হাতে পিতা খুন। ঘাতক পুত্র আটক। ঘটনার বিবরণে জানা গেছে ১১ জুন, বৃহস্পাতিবার, বিরামপুর উপজেলার ৩ নং খানপুর হউনিয়ানের দক্ষিণ শাহাবাজপুর (বুসকী) গ্রামের আদিবাসী লাজারু মুর্মু (৬৫)কে নিজপুত্র আলবেলুস মুুর্মু (২৮) পারিবারিক কোলহের কারণে বসার পিড়া দিয়ে পিতার মাধায় উপর্যপুরি আঘাত করে, মাথায় আঘাত করার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। ঐ দিনে চিকিৎসাধীন থাকার পর সে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) মারা যায়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, তার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক পুত্র আলবেলুস মুর্মু কে আটক করে। এ ব্যাপারে মৃত্যের বড় ছেলে বিনু মুর্মু বাদী হয়ে বিরামপুর থানায় ছোট ভ্হা আলবেলুস এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।