প্রধান মন্ত্রির উপহার পেলেন “কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতি”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 5:01 PM, June 3, 2020
প্রধান মন্ত্রির উপহার পেলেন “কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতি”
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:-,০৩জুন।।
কুয়াকাটা সমুদ্র পথে বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটক ভ্রমনের এক মাত্র বেসরকারী প্রতিষ্ঠান “কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতির মাঝি ও মালিকদের মাঝে প্রধান মন্ত্রির উপহারের দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার ২টায় উপজেলা মিলানায়তনে  কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতির ৭৭ জন সদস্যদের মাঝে এসব পণ্য বিতরন করা হয়েছে।
পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিবুবর রহমান মহিব কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতির সদস্যদের হাতে প্রধান মন্ত্রির উপহার তুলে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা।