June 22, 2026, 6:17 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের অবস্থার উন্নতিঃ শঙ্কামুক্ত ১০ পরিবার।

প্রতিবেদকের নাম 525
নিউজ আপঃ Monday, June 1, 2020

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৬ করোনা আক্রান্ত রোগীর অবস্থা উন্নতির দিকে।

সোমবার পর্যন্ত আর কোন নতুন রোগী ওই হাসপাতালে আসেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল এই তথ্য নিশ্চিত করেছেন। কালুখালী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। এসময় তিনি সাংবাদিকদের জানান,কালুখালী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম করোনা আক্রান্ত বলে যে গুজব রটেছে তা অসত্য ও ভিত্তিহীন।
তিনি জানান, কালুখালী থানার রাকিব ও বেলাল নামের দুই কং করোনা আক্রান্ত হয়েছে। এরা রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৬ রোগীর সাথে কথা বলে জানা গেছে,তাদের শারিরীক অবস্থা দিন দিন উন্নত হচ্ছে। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল তাদের খোজ নিতে ওয়ার্ডে আসেন। তিনি তাদের সাথে কথাও বলছেন। তাদের খাবারের মান উন্নত করা হয়েছে। রোগীদের দাবীর কারনে খাবারের সাথে লেবু সরবরাহ করা হচ্ছে।
এদিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষনে থাকা সামিরন ও নাসির এর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে বাড়ী ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া মদাপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের লকডাউন করা ১০ পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের লকডাউন তুলে দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share