February 15, 2026, 2:46 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অর্ধগলিত লাশ উদ্ধার যুবকের

প্রতিবেদকের নাম 505
নিউজ আপঃ Wednesday, May 27, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টার জমি থেকে আদিবাসী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

নিহত ব্যাক্তি হলো, উপজেলার আবিরেরপাড়া গ্রামের চুন্ডা সরেনের ছেলে শিমুয়েস সরেন (২২)।

পুলিশ জানায়, আজ বুধবার দুপুরে উপজেলার খাইরুল গ্রামে নিপেন চন্দ্রের ভুট্টার জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পোকা ধরা অর্ধগলিত লাশ উদ্ধার করে। নিহত শিমুয়েসের বাবা লাশ দেখে নিশ্চিত করেন এটি তার ছেলে। নিহত শিমুয়েল সরেন ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গত এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হয় সে। উদ্ধারকৃত লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ফলাফল আসলে বোঝা যাবে এটি মৃত্যু না পরিকল্পিত হত্যা! লাশের শরীরে পোকা ধরায় প্রাথমিক ভাবে কোন চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share