ঈদ উপহার নিয়ে দুস্থ্যদের পাশে বোদা পঞ্চবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 6:49 PM, May 22, 2020
ঈদ উপহার নিয়ে দুস্থ্যদের পাশে বোদা পঞ্চবাজার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন এলাকার করোনার কারণে বেকার হয়ে পড়া গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার নিয়ে পাশে দাড়িয়েছে একদল তরুনদের নিয়ে গঠিত বোদা পঞ্চবাজার নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ।

শুক্রবার (২২ মে) বিকেলে বোদা কালিয়াগঞ্জ আমতলী কাজিপাড়া হাইস্কুল মাঠে শতাধিক গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে তারা ।

এসময় বোদা পঞ্চবাজারের পরিচালক ফাইয়াজ ফারুক,আবিদ জান্নাত শুভ, রুহুল আমিন রুহেল, প্রান্ত,শাকিল,রাহাত,শীর্ষ, ফায়িম সহ স্থানীয় সমাজসেবক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন ।

এসময় বোদা পঞ্চবাজারের পরিচালক মোঃ আবিদ জান্নাত শুভ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সকলকে দাড়ানোর আহবান রইল। ভবিষ্যতেও পঞ্চবাজার বোদা উপজেলার অসহায় মানুষের পাশে থাকবে ইন্নশআল্লাহ।
সকলে যদি নিজের অবস্থান থেকে সাহায্য করে তাহলে অসহায় মানুষ খুজে পাওয়া যাবে না যোগ করেন তিনি।