June 30, 2026, 5:07 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার- এমপি শিবলী সাদিক!

প্রতিবেদকের নাম 193
নিউজ আপঃ Wednesday, May 20, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, বৈশ্বিক এই মহামারিতে ত্রাণ নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। যারা এ ধরণের অপচেষ্টা করবেন তাদেরকে আইনের হাতে ধরা পড়তে হবে।

তিনি বলেন, এটা শেখ হাসিনার সরকার। এটাকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার, এটা ত্রাণ নয় আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার।

বুধবার (২০ মে) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৯’শ দরিদ্র, অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এমপি শিবলী সাদিক বলেন, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ এবং খাদ্য মজুদ আছে। প্রতিটি ক্ষুধার্ত মানুষ খাদ্য সহায়তা পাচ্ছে।

তিনি বলেন, করোনা সংকট যতদিন চলবে ততদিন আমরা ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দিতে থাকবো। করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে জন-প্রতিনিধিদের। ত্রাণ নিয়ে দুর্নীতি করে কেউই ছাড় পাবেন না।

এসময় ইউএনও নাজমুন নাহার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আমির হোসেন, ইউপি চেয়ারম্যান আসমান জামিলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com