January 31, 2026, 8:06 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিপদে যে ব্যক্তি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু -এমপি মনোরঞ্জন শীল গোপাল

প্রতিবেদকের নাম 449
নিউজ আপঃ Thursday, May 14, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর-১ আসনের সংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সুসময়ে চারপাশে মৌমাছির মত অনেককে দেখা যায়। কিন্তু করোনা দুর্যোগ প্রমান করলো কে প্রকৃত বন্ধু। কথায় আছে, বিপদে যে ব্যক্তি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। আমি আপনাদেরই সন্তান। আপনারা যে ভাবে বন্ধুত্ব দেখিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। তেমনি বর্তমান প্রাণঘাতী করোনা দুর্যোগে আপনাদের পাশে থাকা আমার দায়িত্ব। আমি এভাবেই আপনাদের যে কোন বিপদে আপদে প্রকৃত বন্ধু হয়েই থাকবো।

করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন মানুষদের খাদ্য প্রদান করে আসছি। অযথা ঘোরাফেরা না করে বাড়িতে থাকুন। জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে সামাজিক দুরত্ব বজায় রাখুন। একমাত্র সচেতনার মাধ্যমে করোনা জয় করা সম্ভব।

১৪ মে ২০২০ বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ৪শ কর্মহীন মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share