March 12, 2026, 4:22 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ইংরেজী বর্ষের প্রথমেই বৃষ্টি:জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদকের নাম 448
নিউজ আপঃ Friday, January 3, 2020

সোনাই ডেক্স: মধ্যরাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটু করে বাড়লেও সকালে এসে বেড়েছে আরও, এই বৃষ্টিতে বাড়িয়ে দিয়েছে ঠান্ডাকবলিত মানুষের দুর্ভোগ। ২০২০ সালের প্রথম বৃষ্টি এটি।

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টির খবর পাওয়া গেছে। এর সঙ্গে রাত থেকে শীতও পড়ছে গত কয়েকদিনের তুলনায় বেশি। এর মধ্য দিয়ে আবহাওয়া অধিদফতরের আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসের দিকেই এগিয়েছে দেশ।

শুক্রবার সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তাঘাট কিছুটা ফাঁকাই ছিল। তবে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে বেড়েছে সময়; কর্মব্যস্ত মানুষ ছুটছেন বিভিন্ন স্থানে। এতেই দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষ যারা খোলা আকাশের নিচে রাত কাটান তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বৃষ্টিতে জমেছে কাদাপানি। চলতে ফিরতে গণপরিবহনের সুবিধা কিছুটা কমে যাওয়ায় রিক্সাসহ কিছু পরিবহনের ভাড়া বেড়েছে।

আবহাওয়া অধিদফতর সুত্র জানায়, এই বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত। এতে তাপমাত্রা আরো কমে শীত বেশি অনুভূত হতে পারে। এছাড়া চলতি মাসের মাঝামাঝি ও শেষ সপ্তাহে মোট ৩টি শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share