March 12, 2026, 3:59 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে আগুনে পুড়ে ৫টি বসতঘর ছাই :১০ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিবেদকের নাম 491
নিউজ আপঃ Sunday, October 20, 2019

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে ৫টি বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় পৌণে ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই এলাকার মাতু মিয়ার ছেলে আদম খা’র রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আদম খা, দুলাল মিয়া, আলী হোসেন ও রুবেল মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, মহিলারা আঁখের পাতা দিয়ে রান্না করার সময় অসাবধানতাবশত আগুন ছড়িয়ে পড়ে। পরে এক এক করে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে।

মাধবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভভ হয়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ না হলে আরো ঘর পুড়ে যেতো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share