June 24, 2026, 1:18 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রতীক বরাদ্দ: মাধবপুরের নয়াপাড়া ইউপি উপ-নির্বাচন শুরু

প্রতিবেদকের নাম 498
নিউজ আপঃ Monday, September 23, 2019

মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সোমবার উপজেলা নিবার্চন কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে মোজাহিদ বিন ইসলাম (নৌকা), সৈয়দ জাবেদ (ঘোড়া), মহিউজ্জামান হারুন (আনারস), আদম খা (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন।

আগামী ১৪ অক্টোবর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ জুলাই নয়াপড়া ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মো. আলমগীর মৃত্যুজনিত কারনে এ পদটি শুন্য হয়। এ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ২ শ ৬৭ জন। পুরুষ ১০ হাজার ৪ শ ৪৯ জন, নারী ভোটার ১০ হাজার ৭ শ ৭২ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নির্বাচন কে অবাধ , সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share