June 27, 2026, 12:12 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুর থানা পুলিশের উদ্যোগে মহাসড়কের পাশে জঙ্গল পরিষ্কার

প্রতিবেদকের নাম 241
নিউজ আপঃ Thursday, August 1, 2019

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চুরি,ছিনতাই রোধ করতে মহাসড়কের দু পাশে ঘন জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমেছে মাধবপুর থানা পুলিশ।

গভীর জঙ্গলে লুকিয়ে থাকা অপরাধিরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে আসছিল।বুধবার সকালে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে মহাসড়কের নয়াপাড়া থেকে শাহজীবাজার পর্যন্ত জঙ্গল কেটে পরিষ্কার কার্যক্রম শুরু হয়।

নয়াপাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল শাহ লিটন জানান,বর্ষা মৌসুম এলে রাস্তার দু পাশে ঘন জঙ্গলে ভরে যায়। এ গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কেউ এগিয়ে আসে না।

এ কারনে রাতের বেলা অপরাধিরা এসব জঙ্গল কে নিরাপদ ভেবে চুরি,ছিনতাই ও গাড়ীতে ঢিল নিক্ষেপ করে গাড়ি থামিয়ে চুরি ,ছিনতাই করত। এছাড়া ওই এলাকায় বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক রাতের বেলা কর্মস্থলে আসা যাওয়ার পথে জঙ্গলে লুখিয়ে থাকা অপরাধিদের কবলে পড়ত।

কিন্তু মাধবপুর থানা পুলিশ বিশাল এলাকা জুড়ে জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা করায় এখন কোন অপরাধি লুকিয়ে থাকার সুযোগ নেই।

পরিবহন শ্রমিক নেতা আবু মিয়া জানান, রাস্তার দু পাশে ঝোপ ঝাড়ে আচ্ছন্ন ছিল । পরিবহন শ্রমিকরা রাতের গাড়ী চালতে ভয় পেত। থানার নবাগত ওসি কেএম আজমিরুজ্জামান আসার পর এ সমস্যাটি তিনি অবগত হয়ে জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেন। এখন রাস্তা পরিষ্কার হওয়ায় পরিবহন শ্রমিকরা নিরাপদে গাড়ী চালাতে পারবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সড়কটিতে রাতের অপরাধ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন কোন অপরাধি জঙ্গলে লুখিয়ে থাকার সুযোগ নেই। মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব বোধ থেকে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share