রশিদপুরে কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 7:22 AM, June 2, 2019
রশিদপুরে কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মৌলভী বাজার প্রতিনিধি:আখাউড়া-সিলেট রেলপথের কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ৷

রোববার (২ জুন) সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের বগি রশিদপুরে লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম ও শমসেরনগর স্টেশন মাস্টার কবীর আহমেদ।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার কাজী শহীদুর রহমান বলেন, আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন কুশিয়ারা এক্সপ্রেসটি উদ্ধার করতে রওয়ানা দিয়েছে।