January 31, 2026, 6:50 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে প্রবল বর্ষণে সোনাই সহ বিভিন্ন নদীতে ভাঙ্গন,৩টি ইউনিয়ন সহ ২০ গ্রাম প্লাবিত

প্রতিবেদকের নাম 453
নিউজ আপঃ Saturday, June 1, 2019

মাধবপুর প্রতিনিধি:প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরে সোনাই সহ বিভিন্ন নদীতে ভাঙ্গনে ৩টি ইউনিয়ন সহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার (১ জুন) ভোর রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার রাত থেকেই ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে মাধবপুর উপজেলার চৌমহনী,বহড়া ,শাহ জাহানপুর ইউনিয়ন সহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।আলাবক্স ও কমলানগর গ্রামের নিকট সোনাই নদীর ৩টি স্থানে ভাঙ্গন দেখা দেয়। এতে মুহূর্তের মধ্যেই আশপাশের কমলাপুর, হরিণখোলা, সিদ্ধরপুর, চৈতন্যপুর, কালিকাপুর, জয়নগর, দেবপুর, নুরুল্লাপুর, মনোহরপুর, সাতপাড়িয়া সহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়।

এ ছাড়া শাহজাহান পুর ইউনিয়নের জালুয়াবাদ,নওয়াগাও,মোহনপুর,তেলানিয়াপাড়া,আন্দিউড়া ইউনিয়নের কুঠানিয়া,হরিশ্যামা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ২ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে, ৫শ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। প্রায় অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাধবপুরের স্থানীয় লোকজন জানান, হঠাৎ সোনাই নদী ভাঙ্গনে প্রায় ২ শতাধিক পুকুরের কোটি টাকার মাছ ভেসে গেছে।

মাধবপুর দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সাহায্য দেওয়া হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবপুর সোনাই নদীর ভাঙ্গনে এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share