মাধবপুরে সাহা পরিবারের নিজস্ব অর্থায়নে কাটিয়ারা সঃপ্রাঃবিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 8:22 AM, April 10, 2019
মাধবপুরে  সাহা পরিবারের নিজস্ব অর্থায়নে কাটিয়ারা সঃপ্রাঃবিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সোনাই নিউজ:মাধবপুরে কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বগীয় হিমাংশু রঞ্জন সাহা’র নামে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা দে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধণ করেন। এসময় স্বগীয় হিমাংশু রঞ্জন সাহা’র বড় ছেলে পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রধান শিক্ষক রিফাত আরা বেগম,স্বগীয় হিমাংশু রঞ্জন সাহা’র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী পংকজ কুমার সাহা, প্রবীর কুমার সাহা, প্রশান্ত কুমার সাহা, কাউন্সিলর আব্দুল হাকিম, বিশ্বজিৎ দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে স্বগীয় হিমাংশু রঞ্জন সাহা’র পরিবার নিজস্ব অর্থায়নে নতুন এ ভবনটি নির্মাণ করছে।