February 3, 2026, 3:18 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আরিফুল ইসলাম 39
নিউজ আপঃ Wednesday, December 17, 2025

ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মারপাড়ের বাহাদুরপুর বাজার এলাকায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

 

কম্বল বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শারমিন ইসলাম। আর্থিক সহযোগিতা প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, যাঁদের সহায়তায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়।

 

এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন কে. এম. মনিরুল ইসলাম, উপপরিচালক, অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

 

এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share