June 22, 2026, 3:33 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রংমিস্ত্রি শাহীন হত্যা: অস্ত্র ও গুলিসহ শুটার মেহেদিকে গ্রেফতার করেছে র‍্যাব

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 340
নিউজ আপঃ Friday, May 23, 2025

সাভার তালবাগ এলাকায় প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি (শুটার) মো. মেহেদী হাসানকে (৬৪) বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুরের গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটেলিয়নটির অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম।

তিনি জানান, মো. শাহিন (৩০) পেশায় একজন পেইন্টিং (রং) মিস্ত্রী। গত ১৯ মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানার তালবাগ এলাকাত কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে ভিকটিম শাহীনের সঙ্গে মেহেদী হাসানের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে আসামী মো. মেহেদী হাসান তার রিভলবার দিয়ে শাহিনের মাথায় গুলি করে এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের এ ঘটনার পর আসামি মো. মেহেদী হাসান পলাতক থাকে। পরবর্তীতে র‍্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে হত্যাকান্ডের আসামীকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতরাতে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ মেহেদীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মেহেদী পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share