May 9, 2026, 11:16 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না : নতুনধারা

নিজস্ব প্রতিনিধি 162
নিউজ আপঃ Saturday, June 8, 2024

দুর্নীতি- দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ এবং জনবান্ধব বাজেট শীর্ষক মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ কমানোর মধ্য দিয়ে বড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না।
৭ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যন মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে তারাই এখন রাঘব-বোয়ালে পরিণত হয়েছে, যারা রাজনীতি ও আমলানীতিকে কোটি কোটি টাকা পাচারের জন্য নির্মমতায় অগ্রসর হচ্ছে।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট ড. তৈমূর আলম খন্দকার, সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা আহসান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্র নেতা নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরহাজান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর, রাজনীতিক শাজাহান সিরাজ, মনোয়ারা বেগম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ৮ লক্ষ কোটি টাকার বাজেট আমাদের কোন উপকারে আসবে না, যদি না সেই বাজেট জনগণের কল্যাণের পরিকল্পনায় করা হয়। আমরা চাই শিক্ষাবান্ধব বাজেট অথচ সরকার শিক্ষা খাতের বরাদ্দ কমাচ্ছে এই বাজেটে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share