March 12, 2026, 4:22 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

এই ৫ বছরে ধুলাস্বর ইউনিয়নে  কোন সন্ত্রাসী ছিল না,এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে…..মিসেস মহিব

মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 246
নিউজ আপঃ Sunday, December 31, 2023

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধলাস্বর ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের চর চাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোরশেদ ফরাজির বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এমপির সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। বিশেষ অথির বক্তব্য রাখেন ধুলাস্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খলিফা, সহ-সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক মোদাচ্ছের হাওলাদার। এ উঠান বৈঠকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এছাড়া শত শত পুরুষ এবং তরুন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, এই ৫ বছরে ধুলাস্বর ইউনিয়নে  কোন সন্ত্রাসী ছিল না। এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানেও চাপলি থেকে ধুলাস্বর পর্যন্ত সড়কের কাজ চলমান রয়েছে। এলাকার অনেক হতদরিদ্র মা বোনেরা সরকারি ঘর পেয়েছে। এবার এমপি মহিব নির্বাচিত হলে পর্যটন স্পট গঙ্গা মতিকে আরো আধুনিকায়ন করা হবে। এছাড়া যে সকল রাস্তা কাঁচা রয়েছে সেগুলো পাকা করা হবে। তাই সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। এসময় উপস্থিত সবাই নৌকায় ভোট দেওয়ার জন্য হাত তুলে ওয়াদা করেন।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share