বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৯টি পূজা মন্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

Reporter
রাশেদ আলম সম্রাট, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
প্রকাশিত: 4:48 PM, October 21, 2023
বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৯টি পূজা মন্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার কার্যালয়ে ৯টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে চেক হস্তান্তরকালে পৌরসভার হিসাব রক্ষক মো. আশরাফ হোসেন, উপজেলা হিন্দু কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার সেন, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, তারিফ সিদ্দিকী, অজয় কুমার দে, মিন্টু সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন করতে পৌরসভার পক্ষ থেকে এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগে প্রত্যেকটি মন্ডপে সিসি টিভি স্থাপন করা হয়েছে।