কলাপাড়ায় বার্মিজ অজগর সাপ উদ্ধার

Reporter
মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 3:11 PM, July 25, 2023
কলাপাড়ায় বার্মিজ অজগর সাপ উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ দৈর্ঘ্যরে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

গতকাল সোমবার রাত এগারোটার উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহয়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করি। এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।