কলাপাড়ায় চম্পাপুর ইউিনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদত্যাগ দাবীতে মানববন্ধন

Reporter
মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 3:59 PM, April 17, 2023
কলাপাড়ায় চম্পাপুর ইউিনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদত্যাগ দাবীতে মানববন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিন্টু তালুকদারের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে বারেটায় পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে। এত বক্তব্য রাখেন শাররীক লাঞ্চণার শিকার উত্তর পূর্ব মাছুয়াখালী গ্রামের সোবাহান তালুকদার, উত্তর মাছুয়াখালী গ্রামের ফুলনেছা বেগম।
এ সময় বক্তারা বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করতে পারেননি ২বার নির্বাচিত চেয়ারম্যান রিন্টু তালুকদার। যারা তার বিরোধীতা করেছে ক্ষিপ্ত রিন্টু তালুকদার তাদের নানাভাবে হয়রানি করছেন। শাররীকভাবে লাঞ্চিত করছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান এবং চম্পাপুর উইনয়ন আওয়ামী লীগের সভাপতি রিন্টু তালুকদার বলেন , নির্বাচনে পরাজিত এবং বিজীত পক্ষরা একাট্র্ াহয়ে সভাপতি পদ থেকে সরানোর জন্য নানা ফন্দি ফিকিরসহ অপপ্রচার চালাচ্ছে। অদৌও কাউকে শাররীক কিংবা মানসিক লাঞ্চনা করিনি। মানবন্দনের সকল বক্তব্য মিথ্যা ও বানোয়াট।