January 31, 2026, 6:32 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

একে আজাদ, রাজবাড়ী 125
নিউজ আপঃ Thursday, April 13, 2023

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষক আব্দুল কাদের ভুঁইয়াকে পাওনা টাকা চাওয়ায় মাটি ব্যবসায়ী মোক্তার হোসেন মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বালিয়াকান্দি উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্যা, আমির আলী মুন্সী, সাইফুল ইসলাম সামাদ, কায়সার আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদের ভূঁইয়া তার পুকুরের মাটি ৩লক্ষ টাকায় বকশিয়াবাড়ী গ্রামের মোক্তার হোসেনের নিকট বিক্রি করেন। তিনি মাটি নিয়ে গেলেও পাওনা টাকা চাওয়ায় প্রকাশ্যে মারধর করে। মামলা দায়ের করায় জামিনে বেরিয়ে এসে পুনরায় হুমকি দিচ্ছে। শিক্ষকরা ঘরে বসে থাকবে না। দ্রুত মোক্তার হোসেনের বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share