রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 4:00 PM, March 26, 2023
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

রবিবার (২৬ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে আলোচনায় সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ বক্তব্য রাখেন।