মিরপুরে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার: দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter
শাহাদাত হোসেন মানিক, উত্তরা প্রতিনিধি
প্রকাশিত: 4:24 PM, March 21, 2023
মিরপুরে  ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার:  দেশীয় অস্ত্র উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর মিরপুর থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৪ টি চাকু ও একটি লোহার রড উদ্ধার মূলে জব্দ করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মিরপুর মডেল থানার মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত পাঁচজনই পেশাদার ছিনতাইকারি চক্রের সক্রিয় সদস্য। দিনের বেলায় তারা দোকানদারি করে এবং অন্য পেশায় কর্মরত থাকেন। আর রাতের বেলায় তারা একসাথে মিলে ছিনতাই করে বেড়ায়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ডিএমপির মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ খবর নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, গ…