নোয়াখালীর মাইজদীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

Reporter
মোঃ সাদ্দাম হোসেন সাহিদ স্টাফ রিপোর্টার, নোয়াখালী।
প্রকাশিত: 2:52 PM, September 23, 2022
নোয়াখালীর মাইজদীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তাসনিয়া হোসেন অদিতি নামের ১৪বছরের এক কিশোরীকে নিজ বাসায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

নিহত তাসনিয়া হোসেন অদিতি (১৪) নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর ৩নং ওয়ার্ড এর মৃত রিয়াজ হোসেনের মেয়ে, তার মা রাজিয়া সুলতানা স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের মা রাজিয়া বেগম বাসায় না থাকার সুযোগে অজ্ঞাত সন্ত্রাসীরা নিহতের বাসায় প্রবেশ করিয়া এই ঘটনা ঘটায়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান, গতকাল রাত ০৮.০০ ঘটিকার সময় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত স্কুল ছাত্রীর নিজ শয়ন কক্ষে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই বিষয়ে নোয়াখালী জেলা ডিবি পুলিশ মোহাম্মদ সাইদ নামক এক সন্ত্রাসীকে নোয়াখালীর মাইজদী এলাকা হইতে গ্রেফতার করেছেন।