আদমদীঘিতে বৃদ্ধা শাশুড়ীর মাথা ফাটালো পুত্রবধূ !

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: 8:22 AM, May 20, 2022
আদমদীঘিতে বৃদ্ধা শাশুড়ীর মাথা ফাটালো পুত্রবধূ !
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়ার আদমদীঘিতে থানায় জিডি করায় লাঠি দিয়ে বিধবা বৃদ্ধা শাশুড়ী মোর্শেদা বেওয়ার (৬৫) মাথা ফাটিয়েছে পুত্রবধূ তহমিনা।

আদমদীঘি উপজেলার কড়ই শাহানাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের স্ত্রী বিধবা মোর্শেদা বেওয়া ও তার পুত্রবধূ তাহমিনার মাঝে পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়াবিবাদ লেগেই থাকতো। মোর্শেদা বেওয়ার পুত্র মোসলেম উদ্দীন দীর্ঘ ৬/৭ বছর ধরে দেশের বাহিরে সৌদি আরবে কাজের জন্য অবস্থান করছে। এ সুযোগে পুত্রবধূ তার শাশুড়ীকে প্রায় নির্যাতন করে আসছিলো ।

গত ১৫ মে মোর্শেদা বেগম আদমদীঘি থানায় তার পুত্রবধূসহ ৩ জনের নামে জিডি করে।

জিডি করায় মোর্শেদা বেগমের পুত্র বধু ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার (১৭ মে) রাতে লাঠি দিয়ে বৃদ্ধাকে নিযার্তন করে। এসময় লাটির আঘাতে বৃদ্ধার মাথা ফাটিয়ে দেয়।ঐ বৃদ্ধার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, মোর্শেদা বেওয়া সাধারন ডায়রী করেছে এবং মারপিটের ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।