April 9, 2026, 4:50 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিজয়নগরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদকের নাম 560
নিউজ আপঃ Saturday, January 19, 2019

সোনাই নিউজ:ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের ড্রাইভার মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৫৫) ও ট্রাকের হেলপার নাটোরের বড়াইগ্রামের মজু মিয়ার ছেলে মোঃ ইউনুছ (২৫)। এসময় আহত হয়েছে আরো ৮জন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নরের শশই নামক স্থানে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রী বাহী বাসের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যায়। এই ঘটনায় আহত হয়েছে আরো ৮জন।

প্রাথমিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে ঢাকা ও দুইজনকে সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান হোসেন সরকার।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share