বাঘায় বিদ্যুৎ পৃষ্ঠে এক কলেজ ছাত্রের মৃত‍্যু

Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:18 PM, April 12, 2022
বাঘায় বিদ্যুৎ পৃষ্ঠে এক কলেজ ছাত্রের মৃত‍্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর বাঘায় বিদ‍্যুৎপৃষ্ট  হয়ে সুমন (১৭)  নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার ( ১২ এপ্রিল ) দুপুর একটায় এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্ৰামের লিটন আলীর একমাত্র ছেলে এবং বাঘা শাহদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর এক টার দিকে সুমন নিজ বাড়ির রান্নাঘরের বাল্বের সংযোগ ঠিক করতে যায়। এসময় হোল্ডারে  তার বের হয়ে থাকায় তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে জরুরী বিভাগে  কর্তব্যরত চিকিৎসক ডা: মেহনাজ শারমিন তাকে মৃত: ঘোষণা করেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।