April 6, 2026, 12:01 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আমতলীতে তিন বরেন্য সাংবাদিকদের সংবর্ধনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি 600
নিউজ আপঃ Thursday, April 7, 2022

তিন বরেন্য সাংবাদিক এটিএন বাংলার সিও জ.ই মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মিঠুকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার আমতলী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

জানাগেছে, দক্ষিণাঞ্চলের তিন বরেন্য সাংবাদিক এটিএন বাংলার সিও জ.ই মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মিঠুকে আমতলী প্রেসক্লাব সংবর্ধনার উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা কমিটির আহবায়ক রেজাউল করিম বাদলের সভাপতিত্বে বরেন্য এ তিন সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়। ওই তিন সাংবাদিক ছাড়াও মিডিয়া ও নাট্য ব্যাক্তিত্ব মেহের আফরোজ শাওন ও বিশিষ্ঠ চিত্র শিল্পী কারুটির্টার্সকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুস চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান, বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জিব দাস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আবু ছালেহ জাফর, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার।

বরগুনা জেলা বাসস সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, আমতলী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল, আমেরিকা প্রবাসী মোঃ আবু সালেহ হিরণ, মেহেদী হাসান রানা ও সৌদি প্রবাসী মনিরুজ্জামান প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share