চাটমোহরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 2:52 PM, April 3, 2022
চাটমোহরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাবনার চাটমোহরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।