February 15, 2026, 1:15 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর পাংশায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন

এ কে আজাদ  রাজবাড়ী 295
নিউজ আপঃ Monday, March 7, 2022

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ৭ই মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করেন এবং উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা (সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার ভুমি নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমখ। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দ্প্তরের কর্মকর্তাগণ, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share