কলাপাড়ায় যুবলীগের আনন্দ মিছিল

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 4:28 PM, March 7, 2022
কলাপাড়ায় যুবলীগের আনন্দ মিছিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল বের করেছে যুবলীগ। পটুয়াখালী যুবলীগের কমিটি ঘোষণা হওয়ায় সোমবার সন্ধ্যা সাতটায় এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক অ্যাড. সাইদুর রহমান সাইদ, সাবেক ছাত্রলীগের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র যুবনেতা কাউন্সিলন হুমায়ুন কবির। বক্তারা বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা কমিটি ঘোষণা ও অ্যাড. শহিদুল ইসলাম জেলা যুবলীগের সভাপতি,অ্যাড. সৈয়দ সোহেলকে সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকলকে অভিন্দন জানান।

এসময় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিকলীগের সহ-সভাপতি গাজী মামুন, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর কৃষকলীগের সভাপতি মুর্তুল্লাহ সৌরভ শিকদারসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যুবলীগ’র কেন্দ্রিয় কমিটি সোমবার সকালে পটুয়াখালী জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেন।