February 15, 2026, 2:24 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত 

এ কে আজাদ  রাজবাড়ী 236
নিউজ আপঃ Saturday, February 19, 2022

রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধী ব্যক্তি ও পিছিয়ে পড়া ব্যক্তিদের আর্থ – সামাজিক উন্নয়নের মুল ধারায় অন্তর্ভুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩.৩০ টায় পাংশা পৌর সভা এলাকার মৌকুড়ি ডিডিছিএস এর স্থানীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এইচ,ডি,ডি,এফ এর এর চেয়ারম্যান মোহাম্মদ রাজিব শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা পৌর সভার মেয়র মোঃ ওয়াজেদ আলী (মাস্টার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতালেব হোসেন মোল্লা, ডিডিএফ এর পাংশা উপজেলা সমন্বয়কারী মোঃ জিল্লুল রহমান মিলন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, আমি এই থানায় আশার পর থেকে বিভিন্ন অনুষ্ঠান দেখেছি। তবে এই প্রথম সমাজের পিছিয়ে পড়া মানুষ দের নিয়ে কাজ করতে দেখে আমি সত্যি আনন্দিত। সেই সাথে আপনারা যারা প্রতিবন্ধী আছেন তারা যে কোন আইন গত সহযোগিতার প্রয়োজন মনে করলে থানায় গিয়ে অথবা ৯৯৯ এর মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পাংশা পৌর সভার মেয়র মোঃ ওয়াজেদ আলী (মাস্টার) বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এইচডিডিএস কে তারা ঢাকা থেকে পিছনে পড়া এই পাংশায় এসে কাজ শুরু করার জন্য। এ সময় তিনি আরও বলেন, এই সরকার বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে দেশের জনসাধারণ কে। আমি আশা করি আপনারা যারা এখানে প্রতিবন্ধী আছেন তারা এই সংস্থার থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেদের কে স্বাবলম্বী করে তুলবেন। এ সময় তিনি প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও এইচ,ডি,ডি,এফ এর এর চেয়ারম্যান মোহাম্মদ রাজিব শেখ বলেন, বাংলাদেশ প্রায় ৮০ ভাগ প্রতিবন্ধী দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এদের যাতে আর কারো উপর নির্ভর করতে না হয় সে জন্য কাজ করে যাচ্ছি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share