April 10, 2026, 9:43 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গোয়ালন্দে ১৩১ কোটি টাকায় হবে আইটি ট্রেনিং সেন্টার

এ কে আজাদ  রাজবাড়ী 235
নিউজ আপঃ Friday, February 18, 2022

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচরে ৫ একর জমির উপর ১৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার। যা ভবিষতে এ অঞ্চলের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

এই ট্রেনিং সেন্টারটি রাজবাড়ী জেলাবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। এই ট্রেনিং সেন্টার থেকে প্রতি বছরে কমপক্ষে ১ হাজার বেকার তরুণ তরুণীরা দক্ষ হবে এবং কর্মসংস্থানের সুযোগ পাবে’। বৃহস্পতিবার (১৭ ফেব্রæয়ারি) বিকালে উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর এলাকায় প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের জমি পরিদর্শনে এসে এসব কথা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, মূলত এই প্রকল্পটি সজিব ওয়াজেদ জয়ের একটি স্বপ্ন। এই প্রকল্পটি চালু হলে ঘরে বসেই অনলাইন ভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেকার যুবক যুবতীরা কাজ করার সুযোগ পাবে। তরুণদের আর রাজধানী ঢাকামূখী হতে হবে না।শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটিতে মূলত-উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী কাজগুলো করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত প্রকল্পের পিডি জহুরা খাতুন ,রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, স্থানীয় সরকার (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, এনএস আই উপ পরিচালক মোঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share