April 12, 2026, 8:23 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গণ সংর্বধনা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 262
নিউজ আপঃ Tuesday, February 15, 2022

পটুয়াখালী কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের গণ সংর্বধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আছর নামাজবাদ টিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন জনগনের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান সুুজন মোল্লা ও মেম্বারদের গণ সংর্বধনা দেয়া হয়। এ উপলক্ষে টিয়াখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ছোবাহান বিশ^াস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর কাউন্সিলর জাকি হোসেন জুঁকু খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য  আব্বাাস উদ্দিন বাচ্চু গাজী, যুবলীগ নেতা সৈয়দ রিমু মিরা, ইউপি সদস্য ইব্রাহীম প্রমূখ্য।

অনুষ্ঠান শুরুতেই নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন ইউনিয়ন পরিষদ এর কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সচিব মো.জলিল তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাহমুদুল হাসান মুজন মোল্লা বলেন আমি আপনাদের খাদেম হিসাবে পাশে থাকবো। টেকসই উন্নয়নের জন্য আপনাদের মতামত নিয়ে কাজ করবো। বাল্য বিয়ে রোধ, চাঁজাবাজি,সন্ত্রাস, মাদক নির্মূল করে ডিজিটায় ইউনিয়ন গড়ে তুলতে আপনাদের সহযোগীতা চাই।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, গণ্যমান্যবাক্তীবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন দক্ষিন বাদুরতলী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share