রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ মোঃ মুসা মোল্লা(৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ মুসা মোল্লা
রাজবাড়ী সদর থানাধীন রাজাপুর গ্রামের মৃত আব্বাস মোল্লা এর ছেলে।
রাজবাড়ী সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মোঃ মুসা মোল্লা আটক করা হয়। এসময় আসামির কাছ থেকে ৩৩ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৯শত টাকা।
আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করেন।
পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী থানার ১টি মাদক দ্রব্য আইনে মামলা রুজু কার হয়। মামলা নং-২২, তারিখ-১৩/০২/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) এর ১০(ক)।আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


