May 9, 2026, 6:49 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় চাচাকে হাতুড়িপেটায় গুরুত্বর আহত করল ভাতিজা

এ কে আজাদ  রাজবাড়ী 257
নিউজ আপঃ Monday, February 7, 2022

রাজবাড়ীর পাংশায় চাচাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে ভাতিজা আরিফুল ইসলাম (২৮)। আহত চাচা ছামছুল আলম মন্ডল (৫২) একটি হাত ভেঙে ও শরীরের বিভিন্ন স্থানে ¶ত নিয়ে গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ করেছেন তিনি। আহত ছামছুল আলম উপজেলার ¯^র্ণগড়া গ্রামের মৃত তাজু মন্ডলের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন ছামছুল আলম বলেন, গত বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টার সময় আমি বাইসাইকেল যোগে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। এমন সময় আমার ভাতিজা আরিফুল ইসলাম (২৮) অতর্কিতভাবে আমার উপর হামলা চারিয়ে এলোপাতারী ভাবে হাতুড়ি পেটা করে পালিয়ে যায়। পরে আমি জানতে পারি আমার ভাই লুৎফর রহমান তার ছেলে আরিফুল ইসলামকে বিদেশ (ইতালি) পাঠানোর জন্য আমার মেয়ের জামাই ইটালি প্রবাসী হযরত প্রামাণিকের নিকট টাকা দেয়। আরিফুলকে বিদেশ নেয়ায় দেরি হওয়ায় আমার ভাই লুৎফরের নির্দেশে আমাকে মারপিট করে আরিফুল ইসলাম। পাংশা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুন কুমার পাল বলেন, গত ৩ ফেব্রুয়ারি গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার বাম হাতের দুটি হাড় ভেঙে গেছে এবং শরীরে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত লুৎফর রহমান বলেন, আমার ছেলে আরিফুল ইসলামকে বিদেশ পাঠানোর জন্য প্রায় দুই বছর আগে হযরত প্রামাণিকে টাকা দিয়েছি। বিদেশ না নেওয়ায় এবং টাকা ফেরৎ না দেওয়ায় আমার ছেলে ছামছুল আলম মন্ডল (আমার ভাই) কে মারপিট করেছে। তবে অভিযুক্ত আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ছামছুল আলম মন্ডল তার ভাই লুৎফর রহমান ও তার ছেলে আরিফুল ইসলামকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্দসাপে¶ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share