June 25, 2026, 8:59 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে ছেলে গলাকেটে হত্যা করেছে বাবাকে

রাজশাহী ব্যুরো 331
নিউজ আপঃ Thursday, January 20, 2022

রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যার করেছে ছেলে। দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলাকেটে হত্যার পর বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে লাশ ফেলে দেয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। রাজশাহী নগরীর দামকুড়া থানা আসগ্রাম পাটনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম সাজ্জাদ হোসেন (৬৫)। তার সন্তানের স্বপন (৩২)। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাবাকে গলাকেটে হত্যার পর লাশ সেফটিক ট্যাংকে ফেলে দেয়া বলে স্বপন পুলিশের কাছে স্বীকার করেছে।
দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিল। বুধবার রাতে তার ভাই আব্দুল হাদী থানায় সাধারণ ডায়রী করেন। এর সূত্র ধরে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। পরে স্বপন স্বপন স্বীকার করে তিনি তার বাবাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে। পরে লাশ বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে ফেলে দেয়।
স্বপনের স্বীকারোক্তির বরাদ দিয়ে ওসি আরও জানান, এক বছর আগে তার মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার জন্য চেষ্টা করছিল। তাদের কথা শুনছিল না। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে এই আশঙ্কা থেকেই সে তার বাবাকে হত্যা করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share