May 9, 2026, 6:16 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ঠাকুরগাঁওয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় মেয়েসহ আ’লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদকঃ 246
নিউজ আপঃ Sunday, December 26, 2021

ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ব্যালটপেপার ছিনতাইয়ের সময় মেয়েসহ আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে ১৫ রাউন্ড ফাঁকা বুলেট নিক্ষেপ করা হয়। বুলেট লেগে একজন আহত হয়েছেন।
আটক কাবুল (৪৫) ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আটক করা হয়েছে কাবুলের মেয়ে কামরুন নাহারকে (২৫)।
এ সময় গুলি লেগে আহত হয়েছেন স্থানীয় এলাকাবাসী হোসেন আলী (৩৫)। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র্যাব ও প্রশাসন কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার সবকটি ভোটকেন্দ্রে সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। মানুষ উৎসবমূখরভাবে কেন্দ্রে ভোট দিতে আসছেন। সারাদিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন ভোটাররা।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share