February 15, 2026, 7:08 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ী সদর উপজেলায় ১২৭ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

এ কে আজাদ  রাজবাড়ী 290
নিউজ আপঃ Sunday, December 26, 2021

রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে সকল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।উপজেলা ১৪টি ইউনিয়নে মোট ১২৭টি কেন্দ্রে,  বিরামহীন ভোট গ্রহণ বিকাল ৪টা অব্দি চলবে।
দিন শে‌ষে রাত পার হ‌লেই অাগামীকাল ২৬ ডি‌সেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউ‌নিয়‌ন প‌রিষদ নির্বাচ‌নের ১২৭ কে‌ন্দ্রে ভোট গ্রহন। ই‌তিম‌ধ্যে সকল প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছেন নির্বাচন ক‌মিশনসহ প্রশাসন।
রাজবাড়ী সদর উপ‌জেলার ১৪ ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম‌্যান প‌দে ৫৪ , সাধারন ওয়ার্ড সদস‌্য (‌মেম্বর) প‌দে ৪৩৩ জন ও সংর‌ক্ষিত ম‌হিলা ওয়ার্ড সদস‌্য প‌দে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন। এরম‌ধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় বা‌নিবহ ইউ‌নিয়‌নে আওয়ামী লীগ ম‌নোনীত শেখালী আক্তার চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।
রবিবার (২৬ডিসেম্বর) সকালে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে ভোটার উপস্তিতি যথেষ্ট লক্ষ করা যায়।
কোন কেন্দ্রে পুরুষের থেকে নারী উপস্তিতি লক্ষনীয় আবার কোন কেন্দ্রে পুরুষ উপস্থিতি লক্ষনীয়। তবে আশা করা হয়েছে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্তিতি আরো বৃদ্ধি পাবে।
সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাশেম শেখ এর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের ইউনিয়নে প্রথম থেকেই শান্তিপূর্ণ ভাবে প্রচার প্রচারণা চালিয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। আজ সকল থেকে চলছে ভোট গ্রহণ। তবে শীত একটু বেশি বলে ভোটার উপস্তিতি তুলনামূলক কম।তবে ঘন্টাখানিক পরেই ভোটার উপস্তিতি বৃদ্ধি পাবে।
নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ১২৭ টি কেন্দ্রের মধ্যে ২ টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। যার মধ্যে রয়েছে ৫৪ টি সাধারণ ভোট কেন্দ্র ও ৭৩ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সাধারণ ভোট কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। ১৪ টি ইউনিয়নে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। এছাড়াও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় ২১ টি মোবাইল টিম টহল ও নিরাপত্তা রক্ষায় দ্বিতিত্ব পালন করছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share