February 15, 2026, 8:14 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 319
নিউজ আপঃ Thursday, December 2, 2021

চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে কলাপাড়া সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা।

বুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর। মতবিনিময় সভায় তিনি বলেন,গত নির্বাচনে সর্বাধিক কাউন্সিলর ভোট পেয়েও দলীয় মনোনয়ন পাইনি,বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে বিদ্রহী প্রার্থী হইনি।

বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কাছে আমি মনোনয়ন চেয়েছিলাম দল আমাকে মনোনয়ন দেয়নি। ২নং টিয়াখালী ইউনিয়নের সাধারন জনগন নৌকার বিরূদ্ধে নয় ব্যাক্তির বিরূদ্ধে একত্রিত হয়ে আমাকে নির্বাচনে দাড় করিয়েছেন।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু তার সমর্থকদের হুমকী দেয়া হচ্ছে। এমনকি তিনি বলেন, তার কর্মীদের হাতুরি পেঠা করার ও হুমকী দিয়ে যাচ্ছেন। আগামী ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্ধ করা হবে। ওই দিনই প্রচারাভিযান চালানোর কথা। কিন্তু নৌকা প্রতিকের প্রার্থী এর আগেই কলাপাড়া পৌর শহরে তার সমর্থকরা নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে মিছিল করছে। যা আচনরন বিধি লঙ্গন।

মাহামুদুল হাসান সুজন মোল্লা আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপের কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন আবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনসহ প্রশাসনের কাছে দাবি জানাই। জনগন তাদের পবিত্র ভোট যাতে
নিরাপক্ষ ভাবে দিতে পারে এটাই আমার দাবি। নির্বাচন কমিশনের নিতিমালা মেনে নির্বাচন করব,অবাধসুষ্ঠ নির্বাচন হলে জয় লাভ করব।

আওয়ামী পরিবারের সদস্য হয়ে রাজনীতি করে অনেক নির্যাতন,মামলা,হামলার শিকার হয়েও পিছপা হইনি সারা
জীবন বাংলাদেশ আওয়ামীলীগের একজন সাধারন কর্মী হয়ে থাকব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,২ নং টিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আ:খালেক হাওলাদার,ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক জামাল
মোল্লা,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাজাদা মোল্লা,ইউনিয়ন যুবলীগ সভাপতি অহিদুজ্জামান কামাল মোল্লা,ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি অলিউল্লাহ পান্নু মোল্লা,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাসান মোল্লা,ইউনিয়ন
ছাত্রলীগের সহসভাপতি নাদিম মাহমুদ এবং কলাপাড়া প্রেস ক্লাব,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিক ও ২নং টিয়াখালী ইউনিয়নের সাধারন জনগন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share