February 15, 2026, 9:29 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় জেল হত্যা দিবস পালিত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 256
নিউজ আপঃ Wednesday, November 3, 2021

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযোদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে আওয়ামী দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদ বিশ^াস সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল  প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মো. মাসুম বিল্লাহ।

সকালে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share