April 13, 2026, 5:31 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আন্দারমানিক নদীতে পলিথিনে আটকা পড়েছে খরসুল মাছ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 247
নিউজ আপঃ Thursday, October 28, 2021

জেলেদের জালে নয়, এবার পলিথিনেই আটকা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি খরসুল মাছ।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার
উপজেলার আন্দারমানিক নদীতে। পলিথিনে আটকা পড়া মাছটি নদী থেকে মো.সাইদুর
নামের এক লঞ্চ শ্রমিক উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ মাছটি এক নজর দেখতে
উৎসুক মানুষ পৌর শহরের লঞ্চ ঘাটের পন্টুনে ভিড় জমায়।
লঞ্চ শ্রমিক মো.সাইদুর বলেন, হঠাৎ করে চোখ পড়ে নদীর মধ্যে একাট মাছ লেজ
লাড়াচ্ছে এবং পলিথিন থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছে। সাথে সাথে নদীতে
নেমে মাছটি উদ্ধার করে তীরে নিয়ে আসি। লঞ্চের অপর এক শ্রমিক মো. জাকির
চুকানী বলেন, মাছটি দুপুরে রান্না করে স্টাফরা মিলে খেয়ে ফেলেছি।
কলাপাড়া লঞ্চ ঘাটের ইজারাদার মো.নূরজ্জামান বলেন, নদীতে সাদা পলিথিনে এ
খরসুল মাছ আটকা পড়ে ভাসছিল। ঘাটে বাঁধা লঞ্চের স্টাফ এ মাছটি নদীতে ভাসতে
দেখতে পায়। প্রায় দুই কেজি ওজনের এ মাছটি পলিথিনের মধ্যে আটকা পড়েছিলো
বলে তিনি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share