February 15, 2026, 9:59 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ইলিশ শুন্য, ভাগ্য সুপ্রসন্ন ১ মাছেই ২৭ হাজার 

এ কে আজাদ রাজবাড়ীঃ 286
নিউজ আপঃ Tuesday, October 26, 2021

রাজবাড়ীর গোয়ালন্দ পদ্মা এলাকায় নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে  জেলের জালে ১৬ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়লো । মাছটি সর্বশেষ ১৭০০ টাকা কেজি দরে ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ। পরে সম্রাট ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
জেলে ইসহাক হালদার বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ ছিল। সোমবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দল নিয়ে পদ্মায় ইলিশ ধরতে বের হয়েছিলাম। কিন্তু ইলিশ না পেয়ে ১৭ কেজি ওজনের বড় কাতলা পেয়েছি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকাই কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও জেলেদের জালে বড় বড় রুই, কাতলা, বাগাইড়, চিতল, বোয়াল, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share